Next Page

Translate

ফটোগ্রাফি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফটোগ্রাফি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২

। কবিতা মধুকাল শব্দ যাপন । Bangla Poem Madhukal । প্রেমের কবিতা । বসন্তের কবিতা ।


 মধুকাল শব্দ যাপন ! bangla poem-Madhukal

Bangla-Poem-Madhuka
ফটোগ্রাফি, Photography,  Nature Photography.

(২৬-শে চৈত্র ১৪২৭)



শয্যায় নেই আর কোনো গন্ধ তোমার অবশিষ্ট--
ভিটে-বাটি-উঠোনে ও জেগেছিল যেটুকু অতিরিক্ত
নিদাঘ-বসন্ত নিঃশেষে সব ক'রে আত্মস্হ--
নিশ্চুপ চেয়ে আছে দূর আকাশে---!
একদা সুন্দরী স্রোতস্বিনীর মতো---;বিরহানলে পুড়ে পুড়ে
অবশেষে ডানা মেলে উড়ে গেছে মেঘেদের দেশে ।
অরণ্যে পড়ে থাকা নিশ্চল মৃত অজগর যেন
জীর্ণ-কঙ্কাল শরীর জুড়ে তার যে গন্ধ জেগে আছে
একাকিনী বিরহী কোনো দিগ্বধূ অবিচল চেয়ে থেকে
অকালে হারানো মধু-যাপনের বাসি গল্প খোঁজে--।
পৃথিবীর যোনি হ'তে অমোঘ যাপন-ক্রিয়ার যে গন্ধ
ভেসে আসে ,বহতা তপ্ত-ধারায় মিশে--থরথরিয়ে
কাঁপন তোলে নব-নব পল্লবে। বসন্ত-মালিকারা
কানে-কানে ফিসফিসিয়ে হিসেব কষে---কার কার
কাছে কতো অলি ভিড় ক'রে আছে বসে।
বারতা-বাহী ওষ্ঠ-লগ্ন সিক্তরেণু রমণ-চিহ্ন বয়ে বেড়ায় ---
রজঃস্বলা মধুকাল মধুযাপন -পরকীয়া সোহাগলিখন
ছড়ায় আকাশে বাতাসে--।
বিগত বসন্তেও ছিল পাশে গন্ধ-মাখা তোমার যাপন
ভাগ করে নেওয়া এসব উদযাপন চরাচরে ভাসমান
ফিরে ফিরে আসি আজ ও তেমনি শয্যাপ'রে
তোমার গন্ধ-মাখা অশরীরী-আত্মজ শব্দেরা ভিড় ক'রে।
মগজের ভিতর থেকে অদৃশ্য কোন পথ ধরে
বাসন্তিক নদীর মতো অসাড় পরে থাকা শরীর জুড়ে
রাতভর ঘুমনাশা দুচোখের পাতায় জেগে থাকে---
হায়! আমার প্রিয়তম --মধুকাল শব্দ যাপন!!!


আরও পড়ুন...

রবিবার, ২ জানুয়ারি, ২০২২

Poem-swapna-kathamala

স্বপ্ন কথামালা--!!

Poem-swapna-kathamala


সব কবিতাই কথা-- সব কথা কবিতা না--

কথা যখন শৈল্পিক --তখনি কবিতা !
চেতনার দ্যোতনায় ঘোচায় যতো দুঃখের অমানিশা।

শব্দচয়নে-- নির্মেদ নিটোল সুতনু তন্বী যেন মোহময়ী
সুন্দরী কবিতা । এলোকেশী বিবসনা দিগ্বসনা রমণীয় রমণী কবিতা। জনান্তিকে সে কোন্ দূর
তপোবনে নিভৃত সাধক কবির অলৌকিক রোমন্থনে
ঘনায়িত প্রেমে চুম্বনে চুম্বনে অত্যুগ্র এষণার অপার রমণে--মগজ-বাহিত অক্ষর ওজঃস্খলনে শব্দ-ব্রম্ভের
যজ্ঞানল হ'তে উদ্ভাসিত হয়ে ওঠে কোমল কবিতা কামিনী--!!
যার সুডৌল স্তনদুটি বক্ষজুড়ে শোভা দেয় মুক্তাহারে
নিপাত যাক বিশ্বজোড়া যতো দ্বেষ-হিংসা চরাচরে--!
নিবিড় যতনে বাঁধো আমার সবটুকু পৌরুষ তোমার অমৃত বাহুডোরে--!কর্ষিনী অঙ্গের ভাঁজে ভাঁজে অম্লান দ্যুতিকণা ঝর্ণার মতো ঝরুক শ্বেতাসনে--!!

শিউরে উঠি!চমক ভাঙে। দিবাস্বপ্নের--। অসময়ে শীতের আকাশে-- কালো মেঘ। ভয়াল কর্কশ স্বরে বর্জ্র পতন। শিহরিত দু'চোখের শূন্য দৃষ্টি জুড়ে--
হা-হুতাশ--! কোথা সে মহাকবি বাল্মীকি-বেদব্যাস
কালিদাস মধুসূদন !বুঝি এমনি স্বপ্নভাঙা বর্জ্রপতনে
খান খান হয়ে যাওয়া সব কাব্যকথন--!!!

তাই আমার একথা কবিতা না-- । কেবলই কথা।
অশৈল্পিক । লৌকিক। অগোছালো কথামালা।
এলোমেলো বিশৃংখল আত্মকথন। পাগলের প্রলাপ।
হতভাগ্যের আত্মবিলাপ। বলে যেতে হয়।মুক্তির আশায়।তার কথা-- তাহাদের কথা--! আঁধার উবুর
করে ঢেলে মধ্যদিনে  যারা ঘর ভাঙে--দাবানল জ্বলে
যাদের অহর্নিশি বুকের পাঁজরে--উন্মুক্ত দাওয়া হতে
স্বজন হারা উঠোনে ! কাটালাশ ঘর হতে রাজপথে ফোঁটা ফোঁটা রক্তের নোনা দাগ সারমেয় খায় চেটে !
আমার বিবসনা কবিতাকায়া সেইসব শব্দকাটা যন্ত্রণার হৃদয়ের নৈঃশব্দ্য আকুল অনলে দগ্ধতার আঁশটে গন্ধ মেখে উঠে আসে -- বিভৎস উল্লাসে।
আমার প্রত্যঙ্গে তাহাদের ছায়া ঘিরে থাকে -- নিঃশ্বাসে নিঃশ্বাসে তাহাদের হাহাকার মিশে নিশ্চিন্ত
রাত্রি ঘুম নাশে--!!
কমলিকা কবিতার সুতনু লাবন্য দ্যুতি ক্ষয়ে ক্ষয়ে
পুড়ে পুড়ে কুৎসিত পৃথিবীর হিংশুটে দহন ক্রিয়ার
সাক্ষী হয়ে ভষ্মীভূত স্তূপে ঢাকা থাকে ! বিষাদের ঘনকালো মেঘ যেমন চরাচর ঢাকে--!!

সুরহীন--ছন্দহীন--এক'ই কথা-- একঘেয়ে জীবনের
পাশবিক নগ্ন যাপনে পরকীয়া রতিক্রিয়ায় দুর্যোগের সীমাহীন রাত্রি ছুঁয়ে ফুটপাতে ন্যংটো শয্যায় জেগে থাকে--বেওয়ারিশ উৎপাদনে !!